পরীক্ষার মুখে বাকি বহু পড়ুয়ার রেজিস্ট্রেশন, মামলা করল কলেজ
চলতি শিক্ষাবর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেশ কিছু কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের একাংশের এখনও রেজিস্ট্রেশন হয়নি। এ দিকে, প্রথম সিমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে কিছু দিন পরেই। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলাও করেছে একটি কলেজ। চলতি বছরে প্রথম দফায় কলেজগুলিতে ভর্তি নেওয়া হয়েছিল উচ্চ শিক্ষা দফতরের নজরদারিতে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। এর পরে…
